আন্তর্জাতিক

এপস্টেইন কংগ্রেস তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

এপস্টেইন কংগ্রেস তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড সংক্রান্ত কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এই তথ্য নিশ্চিত করেছেন বিল ক্লিনটনের মুখপাত্র।

গত নভেম্বরে, এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ। এর পর ধাপে ধাপে এসব নথি প্রকাশ করা হচ্ছে। সবশেষ গত ৩০ জানুয়ারি, মার্কিন বিচার বিভাগ ৩০ লাখেরও বেশি নথি প্রকাশ করে, যা বিশ্বজুড়ে হইচই সৃষ্টি করেছে।

নথিতে উঠে এসেছে প্রভাবশালী ব্যক্তিদের নাম, যার মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, টেসলার প্রধান ইলন মাস্ক ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

কংগ্রেসের একটি কমিটি এপস্টেইনের বিরুদ্ধে অতীতে পরিচালিত তদন্ত প্রক্রিয়া খতিয়ে দেখছে। প্রথমে ক্লিনটন দম্পতি কমিটির সামনে উপস্থিত হতে অস্বীকার করেন, যা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হয়। তবে শেষ পর্যন্ত তারা সাক্ষ্য দিতে রাজি হন।

বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা বলেন, “সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। এটি এমন একটি উদাহরণ, যা সবার জন্য অনুকরণীয়।”

উল্লেখ্য, এপস্টেইনের সঙ্গে ক্লিনটন দম্পতির যোগসূত্র ব্যাখ্যা করতে তাদেরকে প্রথমে সমন পাঠানো হয়েছিল। বিরোধী ডেমোক্রেট সদস্যরা অভিযোগ করছেন, এই তদন্ত রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তবে ট্রাম্পকে সাক্ষ্য দিতে ডাকা হয়নি এবং তিনি প্রক্রিয়ার দেখভাল করছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

লন্ডনে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক

লন্ডনে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক

৫০০ বছরের বিভাজন ভুলে একসঙ্গে প্রার্থনায় রাজা চার্লস ও পোপ লিও

৫০০ বছরের বিভাজন ভুলে একসঙ্গে প্রার্থনায় রাজা চার্লস ও পোপ লিও

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন