আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত ভ্রমণ সতর্কবার্তায় যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ ও র‍্যালি বাড়তে পারে, যার ফলে জনসমাগম বৃদ্ধি, নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার এবং সম্ভাব্য বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচনজনিত সতর্কতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য সরকার। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, সরকারি পরামর্শ অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে। একই সঙ্গে নিষিদ্ধ এলাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে এক বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্যমূল্য বৃদ্ধি, সামনে আরও বাড়ার শঙ্কা

যুক্তরাজ্যে এক বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্যমূল্য বৃদ্ধি, সামনে আরও বাড়ার শঙ্কা

এপস্টেইন কংগ্রেস তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

এপস্টেইন কংগ্রেস তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

একদিনে রাশিয়া-ইউক্রেন মুক্তি দিল প্রায় ৮০০ যুদ্ধবন্দি

একদিনে রাশিয়া-ইউক্রেন মুক্তি দিল প্রায় ৮০০ যুদ্ধবন্দি

যুক্তরাজ্যে প্রযুক্তিগত ত্রুটিতে বিমান চলাচলে বিশৃঙ্খলা, হাজারো যাত্রী দুর্ভোগে

যুক্তরাজ্যে প্রযুক্তিগত ত্রুটিতে বিমান চলাচলে বিশৃঙ্খলা, হাজারো যাত্রী দুর্ভোগে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন