আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা

দক্ষিণ-পূর্ব লন্ডনের বারমন্ডসি এলাকায় ভোররাতে একটি প্রধান পানির পাইপ বিস্ফোরণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই ভয়াবহ জলাবদ্ধতার ফলে হাজারো মানুষ পানিবিহীন অবস্থায় পড়েছে এবং কিছু বাসিন্দাকে ঘর ছাড়তে হয়েছে।

রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে ইলডারটন রোডে পাইপ ফেটে গেলে প্রবল জলপ্রবাহ রাস্তায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন দৃশ্য এর আগে তারা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগে দেখেছেন।

এলাকার এক বাসিন্দা, অ্যাশ, বলেন: “ব্রিজ থেকে ট্রেন স্টেশন পর্যন্ত সব জায়গা পানিতে ডুবে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন সুনামি এসেছে।”

থেমস ওয়াটার কর্তৃপক্ষ জানায়, তাদের ইঞ্জিনিয়াররা দ্রুত মেরামতের কাজ করছে এবং বেশিরভাগ এলাকায় এক থেকে দুই ঘণ্টার মধ্যে পানির সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে শুরুতে চাপ কম থাকতে পারে বলে তারা সতর্ক করেছেন।

যেসব পোস্টকোড এলাকাগুলো সবচেয়ে বেশি পানির সংকটে ভুগছে, সেগুলো হলো: SE1, SE4, SE5, SE8, SE11, SE14, SE15, SE16, SE17, SW4, SW8 এবং SW9।

ক্ষতিগ্রস্তদের জন্য একটি রেস্ট সেন্টার চালু করেছে স্থানীয় কর্তৃপক্ষ, যেখানে আশ্রয় ও সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে থেমস ওয়াটারকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এক বাসিন্দা, লেসলি ম্যাকগিভার্ন, লিখেছেন: “এত বড় লিক, মানুষ ঘর খালি করছে—জানি না থেমস ওয়াটার এটা ঠিক করতে কত সময় নেবে।”

সংস্থাটি জানিয়েছে, তারা দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কাজ করছে।

সূত্র: দ্য মেট্রো

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

লন্ডনের খালি অফিসে নাইটক্লাব চালুর প্রস্তাব: “দিনে স্যুট, রাতে সাউন্ড”!

লন্ডনের খালি অফিসে নাইটক্লাব চালুর প্রস্তাব: “দিনে স্যুট, রাতে সাউন্ড”!

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

বজ্রঝড়ে বিপর্যয়ের শঙ্কা ইংল্যান্ডে, মেট অফিসের সতর্কবার্তা

বজ্রঝড়ে বিপর্যয়ের শঙ্কা ইংল্যান্ডে, মেট অফিসের সতর্কবার্তা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন