আন্তর্জাতিক

লন্ডনের জনসংখ্যা ১০ মিলিয়নের পথে, টাওয়ার হ্যামলেটসে ২০ শতাংশের বেশি বৃদ্ধি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৫:০২ পিএম

লন্ডনের জনসংখ্যা ১০ মিলিয়নের পথে, টাওয়ার হ্যামলেটসে ২০ শতাংশের বেশি বৃদ্ধি

আগামী দশকে লন্ডনের জনসংখ্যা অভূতপূর্ব হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় পরিসংখ্যান অফিস (ONS) জানিয়েছে, ২০৩২ সালের মধ্যে লন্ডনের জনসংখ্যা প্রায় ৯.৫ মিলিয়নে পৌঁছাবে এবং পরবর্তী দশকের মাঝামাঝি সময়ের মধ্যে এই সংখ্যা ১০ মিলিয়নে ছাড়াবে।

এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে আন্তর্জাতিক অভিবাসন এবং প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি (জন্ম-মৃত্যুর পার্থক্য)। বিশেষভাবে, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোতে জনসংখ্যা ২০.৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র আন্তর্জাতিক অভিবাসনের মাধ্যমে এই বরোতে ৮৭,৫০০ জনের বেশি লোক যুক্ত হবে।

বর্তমানে লন্ডনের জনসংখ্যা প্রায় ৮.৮৭ মিলিয়ন। ২০৩২ সালের মধ্যে তা ৫,৯৫,০০০ জন বেড়ে ৯.৪৬ মিলিয়নে দাঁড়াবে। লন্ডন ও ওয়েস্ট মিডল্যান্ডস হচ্ছে একমাত্র দুটি অঞ্চল যেখানে অভ্যন্তরীণ বাসিন্দা স্থানান্তরের মাঝেও জনসংখ্যা বাড়বে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক টনি ট্র্যাভার্স বলেন, “এই পরিসংখ্যানগুলি প্রমাণ করে যে লন্ডন এখনো বসবাস ও কর্মসংস্থানের জন্য অত্যন্ত আকর্ষণীয় শহর। তবে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আবাসন, পরিবহন ও সাংস্কৃতিক খাতে ব্যাপক বিনিয়োগ জরুরি।”

বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ থেকে ২০৩২ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসে জন্ম হবে প্রায় ৪৭,৩০০ জনের এবং মৃত্যু হবে ১৩,২০০ জনের, যার ফলে প্রাকৃতিকভাবে জনসংখ্যা বাড়বে ১০.৫ শতাংশ। অন্যদিকে, ইংল্যান্ডের অন্যান্য অংশে স্থানান্তরের কারণে এই বরো থেকে ৫৯,৬০০ জন লোক চলে যাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০৪৭ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসের জনসংখ্যা ৫ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইংল্যান্ডের মধ্যে এটি হবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্থানীয় কর্তৃপক্ষগুলোর একটি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ: কাতার ও মিসরের প্রস্তাবনা

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ: কাতার ও মিসরের প্রস্তাবনা

নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা

নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন