আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:২৭ পিএম

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইসমাইল ফেকরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১৬ জুন) সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আধা-সরকারি ফার্স বার্তা সংস্থা ও আইএসএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট

ফেকরি গত ডিসেম্বর মাসে গ্রেপ্তার হন। ইরান দাবি করেছে, তিনি দুই মোসাদ এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাচার করতেন।

সাম্প্রতিক সময়ে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের এটি তৃতীয় ঘটনা।

এছাড়া সোমবার তেহরানের ফাশাফোয়েহ এলাকা থেকে আরও দুইজন সন্দেহভাজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

তেহরান জানিয়েছে, ইরানে মোসাদের কথিত এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ফ্রান্সে আগুন নেভাতে গিয়ে পুকুরে আছড়ে পড়ল হেলিকপ্টার

ফ্রান্সে আগুন নেভাতে গিয়ে পুকুরে আছড়ে পড়ল হেলিকপ্টার

নিউইয়র্কে সিলেটি পুলিশ কর্মকর্তা দিদারুলকে গার্ড অব অনারে শেষ বিদায়

নিউইয়র্কে সিলেটি পুলিশ কর্মকর্তা দিদারুলকে গার্ড অব অনারে শেষ বিদায়

রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

যুক্তরাজ্যে আবাসন সংকটে বিপুল মুনাফা

যুক্তরাজ্যে আবাসন সংকটে বিপুল মুনাফা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন