আন্তর্জাতিক

লন্ডনে ইউনূস-স্টারমার বৈঠক হচ্ছে না: প্রশ্নের মুখে প্রস্তুতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

লন্ডনে ইউনূস-স্টারমার বৈঠক হচ্ছে না: প্রশ্নের মুখে প্রস্তুতি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন। সফরের শুরু থেকেই বলা হচ্ছিল, তার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সফরের প্রথম দিনই এ সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার (১০ জুন) লন্ডন স্থানীয় সময় বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, “ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।”

তবে প্রশ্ন উঠেছে, এমন একটি উচ্চপর্যায়ের বৈঠক যদি পরিকল্পনায় থাকত, তাহলে শুরু থেকেই দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আনুষ্ঠানিক যোগাযোগ থাকার কথা। এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, “আমরা জানতে পেরেছি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডা সফরে রয়েছেন। একজন ব্রিটিশ এমপি আমাদের জানিয়েছেন, তিনি এখন কানাডায় আছেন।”

কিন্তু বাস্তব তথ্য অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রী ১৩ জুন (শুক্রবার) পর্যন্ত যুক্তরাজ্যেই আছেন এবং কানাডায় তার যাওয়ার কথা রয়েছে ১৪ জুন (শনিবার)। এমতাবস্থায় এমন বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং প্রস্তুতির ঘাটতি সংশ্লিষ্টদের কূটনৈতিক সতর্কতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে।

বিষয়টি নিয়ে ড. ইউনূসের প্রেস সচিব এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের ভূমিকা ও প্রস্তুতি কতটা যথাযথ ছিল, তা এখন আলোচনার কেন্দ্রে।

এই পরিস্থিতি থেকে ধারণা করা যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠকের আয়োজন সফলভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে বাড়ির দাম সবচেয়ে বেশি কমেছে দুই বছরে

যুক্তরাজ্যে বাড়ির দাম সবচেয়ে বেশি কমেছে দুই বছরে

ওয়েলসের স্কুলে ছুরিকাঘাত: ১৫ বছরের কারাদণ্ড ১৩ বছর বয়সী ছাত্রীর

ওয়েলসের স্কুলে ছুরিকাঘাত: ১৫ বছরের কারাদণ্ড ১৩ বছর বয়সী ছাত্রীর

যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন

যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন