আন্তর্জাতিক

নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম

নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

ইতালির উত্তরাঞ্চলের ডলোমাইটস পর্বতমালায় নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী আজিজ জিরিয়াতের (৩৬) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় উদ্ধারকারীরা জানান, লন্ডনবাসী আজিজকে তুষারের নিচে চাপা অবস্থায় পাওয়া গেছে।

আজিজ তার বন্ধু স্যাম হ্যারিসের (৩৫) সঙ্গে হাইকিং করছিলেন। হ্যারিসের মৃতদেহও একই পাহাড়ের প্রায় এক কিলোমিটার দূরে বরফের নিচে পাওয়া গেছে। উদ্ধারকারী দল হ্যারিসের মৃতদেহের কাছে অনুসন্ধান শুরু করে।

উদ্ধারকারী কুকুর হ্যারিসের মৃতদেহ ক্যারে আল্টোর দক্ষিণ পাদদেশে তুষারের নিচ থেকে সনাক্ত করে। আজিজের দেহাবশেষ হ্যারিসের থেকে প্রায় ১,০০০ মিটার দূরে পাহাড়ের নিচে পাওয়া গেছে। মৃতদেহ দুটি স্পিয়াজো রেন্ডেনার ক্রীড়া মাঠে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

দম্পতির শেষ অবস্থান ছিল গার্ডা হ্রদের কাছে ক্যাসিনা ডসন নামক পাহাড়ি কুঁড়েঘর। তারা ৬ জানুয়ারি ফিরতি ফ্লাইট মিস করলে নিখোঁজের আশঙ্কা দেখা দেয়। দমকলকর্মী ও স্বেচ্ছাসেবক দল উদ্ধার কাজে অংশ নিয়েছিল।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহতের পরিবারকে সহায়তা প্রদান করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যের কেমব্রিজে চাকুরীর দিচ্ছে স্টেজকোচ

যুক্তরাজ্যের কেমব্রিজে চাকুরীর দিচ্ছে স্টেজকোচ

লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার

লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

যুক্তরাজ্যে মসজিদ নিরাপত্তায় অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ

যুক্তরাজ্যে মসজিদ নিরাপত্তায় অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন