আন্তর্জাতিক

মুশফিকুল ফজল আনসারীকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত দেখতে চায় ওয়াশিংটন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

মুশফিকুল ফজল আনসারীকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত দেখতে চায় ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে ঢাকায় পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আলোচনা চলছে। এরই প্রেক্ষিতে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর নাম আলোচনায় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক সিনিয়র কূটনীতিক জন এফ ড্যানিলয়েচ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত মুশফিককে ওয়াশিংটনে নিয়োগের সুপারিশ করেন। তিনি লেখেন, “মুশফিককে যুক্তরাষ্ট্রে নিয়োগ দেওয়া একটি চমৎকার সিদ্ধান্ত হবে। তিনি সেখানে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন।”

বাংলাদেশি প্রবাসী কমিউনিটিও মুশফিককে নতুন রাষ্ট্রদূত হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি এক প্রবাসী সাংবাদিক সামাজিক মাধ্যমে এই প্রত্যাশা জানালে, মুশফিক নিজেই মন্তব্য করে বলেন, “আপনাদের প্রত্যাশার জন্য ধন্যবাদ। তবে আমি আগ্রহী নই।”

দীর্ঘ সাংবাদিকতা ও কূটনৈতিক ক্যারিয়ারে মুশফিকুল ফজল জাতিসংঘে বাংলাদেশের একমাত্র স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনে বাংলাদেশের মুক্তিকামী জনগণের মুখপাত্র হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

যুক্তরাজ্যে ১০ বছরে বাড়ির দামে সবচেয়ে বড় পতন, বিক্রেতাদের চাপে বাজার

যুক্তরাজ্যে ১০ বছরে বাড়ির দামে সবচেয়ে বড় পতন, বিক্রেতাদের চাপে বাজার

মদের দোকানের টয়লেটে ‘মাতাল র‍্যাকুন’!

মদের দোকানের টয়লেটে ‘মাতাল র‍্যাকুন’!

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন