বিনোদন

পুমার ৩০০ কোটি রুপির চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০২ পিএম

পুমার ৩০০ কোটি রুপির চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি

বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ৩০০ কোটি রুপি দামের একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল, তবে কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘ আট বছর ধরে পুমার সঙ্গে যুক্ত থাকার পর, এবার কোহলি চুক্তি নবায়নে আগ্রহী হননি।

২০১৭ সালে পুমার সঙ্গে ১১০ কোটি রুপি মূল্যমানের একটি চুক্তি করেছিলেন কোহলি, যা সম্প্রতি শেষ হয়েছে। পুমা আবার কোহলির সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল এবং এইবার তাদের প্রস্তাব ছিল আগের চুক্তির তুলনায় তিন গুণ বেশি অর্থ, অর্থাৎ ৩০০ কোটি রুপি। তবে কোহলি জানান, তার বর্তমান লক্ষ্য হলো তার নিজস্ব ব্র্যান্ড “ওয়ান এইট” এর পরিধি বৃদ্ধি করা, যার জন্য তিনি পুমার সঙ্গে চুক্তি নবায়ন করবেন না।

কোহলি বর্তমানে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী নতুন প্রতিষ্ঠান “অ্যাজিলিটাস”-এর সঙ্গে কাজ করছেন, যা ২০২৩ সালে পুমার ভারতের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি প্রতিষ্ঠা করেছেন। কোহলি এই নতুন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়ে তার ব্র্যান্ড “ওয়ান এইট” এর বিস্তার ঘটাচ্ছেন।

বিশ্বের শীর্ষ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুমা অন্যতম, যা বিভিন্ন স্পোর্টস তারকার সঙ্গে চুক্তি করে থাকে। তবে কোহলি তার ব্যক্তিগত ব্র্যান্ডের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী এবং তা নিয়েই বর্তমানে তার মূল মনোযোগ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

মাজার থেকে ফিরে পরিবারের কাছে সমু চৌধুরী

মাজার থেকে ফিরে পরিবারের কাছে সমু চৌধুরী

আবারও প্রিন্স মামুন ও লায়লার দ্বন্দ্ব, ভিডিও ভাইরাল

আবারও প্রিন্স মামুন ও লায়লার দ্বন্দ্ব, ভিডিও ভাইরাল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন