বিনোদন

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ পিএম

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব যৌতুকের অভিযোগে স্বামী আবূ সালেহ মূসা-এর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে দায়ের করা হয়।

আইনজীবী মিঠুন সাহা জানান, মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০২২ সালের ২৭ মে বিবাহের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে স্বর্ণ এবং টাকা দেওয়া হয়। পরে স্বামী ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে যৌতুক দিতে চাপ দেন এবং ২২ লাখ টাকা দাবি করেন। অভিযোগে বলা হয়েছে, টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন চালান এবং সংসার করতে অস্বীকৃতি জানান।

মামলায় উল্লেখ করা হয়েছে, সানাই মাহবুব সংসার চালানোর জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন। এরপর ৭ ও ২২ জুলাই লিগ্যাল নোটিশ পাঠানোর পরও স্বামী ৩১ জুলাই বাসায় এসে একই দাবিতে চাপ প্রয়োগ করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি মেট গালায় নজর কাড়বেন

অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি মেট গালায় নজর কাড়বেন

এবার ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!

এবার ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!

আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন