বিনোদন

যুক্তরাষ্ট্রে একসাথে শাকিব-বুবলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৫ অগাস্ট ২০২৫, ০৬:২০ পিএম

যুক্তরাষ্ট্রে একসাথে শাকিব-বুবলি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন ছেলে বীর এবং বীরের মা, অভিনেত্রী শবনম বুবলি। তাদের একসাথে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মনে নানা প্রশ্ন-কেন হঠাৎ একসঙ্গে যুক্তরাষ্ট্রে?

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূলত বীরকে একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিতেই এই সফর। তবে, এর পেছনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ—গ্রীন কার্ড প্রক্রিয়া।

বর্তমান মার্কিন অভিবাসন নীতিমালা অনুযায়ী, সন্তানের গ্রীন কার্ড আবেদন প্রক্রিয়ায় জীবিত বাবা-মায়ের উপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া আবশ্যক। যেহেতু শাকিব খান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ডধারী, তিনি নিজে উপস্থিত থেকে আবেদন করলে বীরের জন্য প্রক্রিয়াটি সহজ হবে। তাছাড়া বীরের জন্মও হয়েছে যুক্তরাষ্ট্রে, ফলে সে অভিবাসন সুবিধায় এগিয়ে থাকবে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র বীরের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই উদ্যোগ এবং সফর। তাদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্কের পুনরায় শুরু হচ্ছে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।

সূত্রটি আরও জানিয়েছে, বুবলি ও বীর আলাদা হোটেলে অবস্থান করছেন, আর শাকিব থাকছেন তার নিউ ইয়র্কপ্রবাসী বন্ধুদের বাসায়। তারা স্পষ্ট করে বলেন, “এসব গুজব ও মনগড়া গল্পের কোনো সত্যতা নেই। বুবলির সঙ্গে শাকিব খানের সম্পর্ক শুধুই তাদের সন্তানের সূত্রে, যেমনটি জয়-এর বেলাতেও।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা জানালেন রোজিনা

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা জানালেন রোজিনা

প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

অভিমানেই কি দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম?

অভিমানেই কি দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম?

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন