সিলেট

বিএনপির তিন প্রবাসীর বাজিমাত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

বিএনপির তিন প্রবাসীর বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রবাসী পটভূমির প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল বিএনপি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই বড় ব্যবধানে জয় পেয়েছেন। বিজয়ীদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন পান ৭৫ হাজার ৬৭৪ ভোট।
দীর্ঘ ১৯ বছর প্রবাসে থাকার পর গত ১৭ অক্টোবর দেশে ফেরেন এম এ মালিক। প্রবাসে অবস্থানকালে আওয়ামী লীগ ও এর সভাপতি শেখ হাসিনার সমালোচনায় সরব থাকায় ২০২১ সালের ২৭ এপ্রিল তার গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পান ৪২ হাজার ২২৬ ভোট।
দলীয় নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রায় এক যুগ পর দেশে ফেরেন কয়ছর আহমদ। এলাকায় শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি দ্রুতই ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে সক্ষম হন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. সওকতুল ইসলাম ৮৮ হাজার ৩৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী পান ৫৩ হাজার ৪৫৮ ভোট।
মো. সওকতুল ইসলাম কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন। প্রবাসে থাকলেও অনিয়মিতভাবে দেশে আসতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় থেকে দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়ে সাংগঠনিকভাবে নিজ অবস্থান শক্ত করেন।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, প্রবাসে দীর্ঘদিন সক্রিয় থাকা এসব নেতার আন্তর্জাতিক যোগাযোগ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং ৫ আগস্ট–পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট-সব মিলিয়ে তাদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিলেটে প্রবাসী ভোটব্যাংক ও স্থানীয় সাংগঠনিক সমন্বয়ের এক নতুন দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে এই তিন প্রার্থীর জয়কে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

জাতির শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ: মিফতাহ সিদ্দিকী

জাতির শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ: মিফতাহ সিদ্দিকী

চতুর্মুখী সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে

চতুর্মুখী সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে বাসসহ ১১ যান পুড়ে ছাই

সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে বাসসহ ১১ যান পুড়ে ছাই

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন