সিলেট

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের রাধাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দুই সিএনজি চালকের মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে রাধাপুর ও দীঘলবাঁক গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের আগে উভয় পক্ষ থেকেই মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে, যাতে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সাব্বির হোসেন নিহত হন।

প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গুরুতরদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পেছনে উসকানিদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

জাতির শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ: মিফতাহ সিদ্দিকী

জাতির শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ: মিফতাহ সিদ্দিকী

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৭ কোটি ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৭ কোটি ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু

ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু

সিলেটে ফুটপাত দখল করে শোরুম, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান

সিলেটে ফুটপাত দখল করে শোরুম, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন