সিলেট

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কার্যালয় ঘেরাও করে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাসদ নেতারা দাবি করেছেন, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর জানিয়েছেন, “আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নীচে আসে। কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি। পরে আমাদের অফিসে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোন কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

শিক্ষকের ভূমিকায় ইউএনও রতন কুমার অধিকারী

শিক্ষকের ভূমিকায় ইউএনও রতন কুমার অধিকারী

শিবিরে ফিরে দেখা—এক দশক পর তামাবিল সীমান্তে সালাহউদ্দিন

শিবিরে ফিরে দেখা—এক দশক পর তামাবিল সীমান্তে সালাহউদ্দিন

কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন