লিড নিউজ

শবে বরাতের রাতে শাহজালাল মাজারে মুসল্লিদের ঢল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

শবে বরাতের রাতে শাহজালাল মাজারে মুসল্লিদের ঢল

মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ও মহিমান্বিত রাত শবে বরাত। রোববার সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। এ উপলক্ষে সন্ধ্যা থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শাহজালাল (র.) মাজার জিয়ারত, কবর জিয়ারত ও নামাজ আদায়ের জন্য অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি মাজার প্রাঙ্গণে সমবেত হন। একইভাবে সন্ধ্যার পর থেকেই হযরত শাহপরাণ (র.) মাজারেও মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ইবাদত-বন্দেগির মাধ্যমে তারা এ পবিত্র রাত অতিবাহিত করছেন।

এছাড়াও নগরীর মানিক পীর কবরস্থানসহ বিভিন্ন কবরস্থানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেকেই কবর জিয়ারত করে মৃত আত্মীয়-স্বজনের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন।

পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসল্লিরা গুনাহ মাফ ও কল্যাণ কামনায় শবে বরাতের মহিমান্বিত রাত পার করছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর

১৯ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস আজ থেকে শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস আজ থেকে শুরু

সিলেটে জুতা দোকানে লুটপাট: আরও দুই যুবক আটক

সিলেটে জুতা দোকানে লুটপাট: আরও দুই যুবক আটক

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন