সিলেট

শাবি ক্যাম্পাসে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

শাবি ক্যাম্পাসে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে ক্যাম্পাসের ভেতরে বৈদ্যুতিক শাটল গাড়ি চলাচল শুরু করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের উদ্যোগে শাটল গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে একটি গাড়ি চালু করা হলেও পর্যায়ক্রমে আরও দুটি গাড়ি সংযোজনের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে চালু থাকা শাটলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে চেতনা ’৭১ পর্যন্ত চলাচল করবে। এতে শিক্ষার্থীদের জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

তিনি আরও জানান, ফেব্রুয়ারির মধ্যে আরও দুটি শাটল গাড়ি ক্যাম্পাসে যুক্ত হবে। সেগুলো চালু হওয়ার পর বন্ধের দিনগুলোতে শাটল সার্ভিস চালু থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাটল গাড়িটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, মাউন্ট এডোরা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াতসহ অন্যান্যরা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ দেশে আসলেও সিলেটে নেওয়া হবে না

দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ দেশে আসলেও সিলেটে নেওয়া হবে না

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

গোয়াইনঘাটে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা পেলেন সুমাইয়া সুমি

গোয়াইনঘাটে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা পেলেন সুমাইয়া সুমি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন