সিলেট

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৪:৫০ পিএম

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের জারাগোজা শহরের উদ্দেশ্যে আরও একটি কার্গো ফ্লাইট যাত্রা করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ‘গেলিস্ট এয়ার’-এর উড়োজাহাজটি সিলেট ত্যাগ করে। এতে ছিল ৬০ টন তৈরি পোশাকপণ্য।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এটি সিলেট থেকে পরিচালিত ১১তম কার্গো ফ্লাইট। এখন থেকে প্রতি সপ্তাহে দুটি করে কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে আগামী রোববার আরও একটি ফ্লাইট ছাড়বে।

প্রসঙ্গত: গত ২৭ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয় সিলেট থেকে। সে সময়ও স্পেনের জারাগোজায় পাঠানো হয়েছিল ৬০ টন গার্মেন্টস পণ্য। এই উদ্যোগ বাংলাদেশের রফতানি বাণিজ্যের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি

সিলেটে প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না: পরিবেশ উপদেষ্টা

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না: পরিবেশ উপদেষ্টা

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

শনিবার থেকে সিলেটের শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শনিবার থেকে সিলেটের শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন