সিলেট

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল পার হওয়ার পর রেলক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি তখন চট্টগ্রামগামী ছিল।

স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত বিরতির পর স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়, ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, “লাইনচ্যুতির সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিসিক এলাকায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন

সিসিক এলাকায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন

সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, ডেঙ্গু শনাক্ত ২৪

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, ডেঙ্গু শনাক্ত ২৪

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন