সিলেট

শাহজালালে অগ্নিকাণ্ড, রিয়াদ থেকে আসা ফ্লাইট অবতরণ করলো সিলেটে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম

শাহজালালে অগ্নিকাণ্ড, রিয়াদ থেকে আসা ফ্লাইট অবতরণ করলো সিলেটে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ফ্লাইটটি সিলেটে নিরাপদে অবতরণ করে।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের পাশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে সেনাবাহিনী ও বিমানবাহিনীও।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান মাসুদ জানান, অগ্নিকাণ্ডের স্থানটি মূলত আমদানি করা পণ্য মজুদের জন্য ব্যবহৃত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন

নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন

সিলেটের মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ রেস্টুরেন্টের উদ্বোধন

সিলেটের মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ রেস্টুরেন্টের উদ্বোধন

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে জামিন পেলেন সাদ্দাম হোসেন

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে জামিন পেলেন সাদ্দাম হোসেন

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন