সিলেট

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের মহড়া অনুষ্ঠিত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের মহড়া অনুষ্ঠিত

“জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান সভায় সভাপতিত্ব করেন। সভার মূল প্রতিপাদ্য ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”। এই প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।

এছাড়া, সভায় বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তাসনোভা প্রধান রুমী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ফারুক হোসেন শিকদার, পুলিশ পরিদর্শক সুধাংশু চক্রবর্তী, সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, ব্র্যাকের জেলা সমন্বয়ক অনিক আহমেদ অপু, ইসলামিক রিলিফের জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র যুব সদস্য আফজাল হোসেন, জেলা রোভার স্কাউটের প্রতিনিধি সাইফুল আমীন, আরবান কমিউনিটি ভলান্টিয়ারের অ্যাডভোকেট মামুন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভাটি পরিচালনা করেন সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগ মোকাবেলায় সিলেট জেলা প্রশাসনের প্রস্তুতি ও তৎপরতা তুলে ধরা হয়।

এই উদ্যোগে সিলেট জেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন করার পাশাপাশি কার্যকর প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মুক্তির অঙ্গিকার

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মুক্তির অঙ্গিকার

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট গেল আজ

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট গেল আজ

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন