সিলেট

সিলেট কারাগার থেকে ভালো আচরণের জন্য ৮ বন্দির মুক্তি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

সিলেট কারাগার থেকে ভালো আচরণের জন্য ৮ বন্দির মুক্তি

সিলেট কেন্দ্রীয় কারাগারের ৮ বন্দি ভালো আচরণ, শৃঙ্খলা মেনে চলা এবং আত্মসংশোধনের প্রমাণের কারণে মেয়াদপূর্তির আগেই কারামুক্তি পেয়েছেন। মঙ্গলবার তারা কারাগার থেকে মুক্তি পান।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্ত আসামীরা ‘টুয়েন্টি ইয়ারস রুল’ বা কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছেন বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে জনজীবন

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে জনজীবন

ছিনতাইয়ে রাজি না হওয়ায় খুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান আসামি

ছিনতাইয়ে রাজি না হওয়ায় খুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান আসামি

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেটসহ সারাদেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

সিলেটসহ সারাদেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন