সিলেট

সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু হচ্ছে, জানালেন ডিসি সারোয়ার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম

সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু হচ্ছে, জানালেন ডিসি সারোয়ার

A senior woman battling cancer sits in a high back chair as she talks with her nurse during a Chemotherapy treatment. The patent is dressed casually in a sweater and has a blanket and headscarf on to keep her warm.

সিলেটের ক্যান্সার রোগীদের জন্য আশার আলো দেখালেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি জানিয়েছেন, সিলেটে দ্রুতই চালু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল—যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সিলেটবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ক্যান্সার ইউনিট পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

ডিসি সারোয়ার বলেন, “সিলেট বিভাগে ক্যান্সার চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা নেই। ফলে রোগীদের ঢাকায় কিংবা বিদেশে ছুটতে হয়। তবে অবকাঠামোগত উন্নয়ন প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও জানান, নতুন এই সুবিধা চালু হলে সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষ উপকৃত হবেন। আলাদা ভবন নির্মাণ না করে ওসমানী মেডিকেলের বিদ্যমান ক্যান্সার ইউনিটকেই আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামীর বিরুদ্ধে আপসানা বেগমের অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামীর বিরুদ্ধে আপসানা বেগমের অভিযোগ

কচুরিপানার আগ্রাসনে হুমকিতে শাপলা বিলের সৌন্দর্য

কচুরিপানার আগ্রাসনে হুমকিতে শাপলা বিলের সৌন্দর্য

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন