সিলেট

রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক

আমির বিন গোলাম রব্বানি, দিরাই

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গনতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়, বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা নাছির উদ্দীন চৌধুরী এর পক্ষ থেকে ঘোষিত দিরাই শাল্লার প্রতিটি ইউনিয়নে ‘দুআ ও উঠান বৈঠক’ কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার, রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।

রফিনগর ইউনিয়নের সাধারণ মানুষ এবং তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি রূপ নেয় বিসাল জনসমাবেশে। রফিনগরের বিভিন্ন অঙ্গসংগনের নেতাকর্মী এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

বেলা তিনটায় বৈঠক শুরু হওয়ার মুহূর্তে জনসাধারণের ভিড়ে পুলকিত হয়ে নাছির চৌধুরী তাঁর ফেসবুক পেইজে এই অনুষ্ঠানকে “বিপ্লবের আরেক নাম রফিনগরের বাংলাবাজার” হিসেবে প্রশংসা করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জননেতা নাছির চৌধুরী উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন, তিনি নির্বাচিত হলে উন্নয়ন, চাকরি সৃষ্টি এবং গনতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ঘুষ-দুর্নীতি রোধ করবেন। তিনি তাঁর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দুআর আহ্বান জানান।

বক্তৃতা শেষে অনুষ্ঠানটি সমাপ্তির পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ দুআ করা হয়।

উল্লেখ্য, আগামি ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকার সময় দিরাই থানা পয়েন্টে জনসমাবেশের মধ্য দিয়ে জনাব নাছির চৌধুরী দুআ ও উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেট হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

সিলেট হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

মৌসুমের রেকর্ড বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

মৌসুমের রেকর্ড বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

১২ বছরে ৬৫৮ বন্যপ্রাণী বনে ফিরিয়ে দিয়েছে একটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

১২ বছরে ৬৫৮ বন্যপ্রাণী বনে ফিরিয়ে দিয়েছে একটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন