শিক্ষা

সিলেটে ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে আটক এইচএসসি পরীক্ষার্থী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:২৪ পিএম

সিলেটে ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে আটক এইচএসসি পরীক্ষার্থী

সিলেট সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক ছাত্রী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার পর হলের ভেতরে প্রবেশপত্র যাচাই-বাছাইয়ের সময় দুটি একই নম্বরের প্রবেশপত্র দেখতে পান কেন্দ্র সংশ্লিষ্টরা। দু’জনই নিজেদের সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যাচাই করে দেখা যায়, মোছা. তাহমিনা আক্তার নামের একজন পরীক্ষার্থীর প্রবেশপত্রটি জাল। অন্যদিকে, ফয়জিয়া আক্তার নামের প্রকৃত পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

আটক তাহমিনা আক্তার দাবি করেন, সময়মতো ফি না দেওয়ার কারণে তার বোন জামাই এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন। পরীক্ষা দিতে এসে তিনি জানতে পারেন, সেটি ভুয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি কিছুই জানতাম না। সব কিছু করেছে আমার বোন জামাই, তিনি এখন অসুস্থ এবং হাসপাতালে ভর্তি।”

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, “জাল প্রবেশপত্র তৈরির পেছনে যদি ছাত্রী বা তার পরিবারের সংশ্লিষ্টতা থাকে, তবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত। তবে মানবিক বিবেচনায় তাকে আপাতত পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। যদি তারা প্রতারিত হয়ে থাকেন, তবে দালালের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কলেজ বা কেন্দ্র কর্তৃপক্ষও কিছু জানায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা থেকে আরো

সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা

সিলেটে চোখ রাঙাচ্ছে বন্যা

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে জামিন পেলেন সাদ্দাম হোসেন

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে জামিন পেলেন সাদ্দাম হোসেন

ঢাকা–সিলেট মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ঢাকা–সিলেট মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

শীতের সবজির কমছে না দাম

শীতের সবজির কমছে না দাম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন