সিলেট

সিলেটে করোনায় ২ জন ও ডেঙ্গুতে ১ জন আক্রান্ত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:২০ পিএম

সিলেটে করোনায় ২ জন ও ডেঙ্গুতে ১ জন আক্রান্ত

সিলেট বিভাগে নতুন করে করোনায় আরও ২ জন এবং ডেঙ্গুতে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে, আর ডেঙ্গু আক্রান্ত ২৫ জনে পৌঁছেছে।

বুধবার (২৫ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও আল হারামাইন হাসপাতালে ১ জন করে ভর্তি আছেন।

এদিকে মৌলভীবাজারে নতুন করে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, “করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জরুরি। মানুষ সচেতন হলে এই রোগগুলোর বিস্তার রোধ সম্ভব।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা জনগনের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা জনগনের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

পুলিশের সহায়তায় প্রবাসীর অর্থ ফেরত

পুলিশের সহায়তায় প্রবাসীর অর্থ ফেরত

ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন