সিলেট

সিলেটে করোনায় ২ জন ও ডেঙ্গুতে ১ জন আক্রান্ত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:২০ পিএম

সিলেটে করোনায় ২ জন ও ডেঙ্গুতে ১ জন আক্রান্ত

সিলেট বিভাগে নতুন করে করোনায় আরও ২ জন এবং ডেঙ্গুতে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে, আর ডেঙ্গু আক্রান্ত ২৫ জনে পৌঁছেছে।

বুধবার (২৫ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও আল হারামাইন হাসপাতালে ১ জন করে ভর্তি আছেন।

এদিকে মৌলভীবাজারে নতুন করে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, “করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জরুরি। মানুষ সচেতন হলে এই রোগগুলোর বিস্তার রোধ সম্ভব।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ওবায়দুল্লাহ ফারুকের নাম ঘোষণা

সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ওবায়দুল্লাহ ফারুকের নাম ঘোষণা

ফি লি স্তি নে গ ণ হ ত্যা র প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন ও মিছিল

ফি লি স্তি নে গ ণ হ ত্যা র প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন ও মিছিল

নিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

নিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

যুক্তরাজ্যের জরুরি সেবা নেটওয়ার্কে জটিলতা

যুক্তরাজ্যের জরুরি সেবা নেটওয়ার্কে জটিলতা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন