সিলেট

সিলেটে সেনা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:৪২ পিএম

সিলেটে সেনা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মোবিন অর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল বন্দরবাজার এলাকার দুটি গুদাম চিহ্নিত করে। অভিযানের সময় গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরবর্তীতে গুদামের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে সেখানে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ পণ্যের মজুদ পাওয়া যায়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চুড়িদার, থ্রি-পিসসহ অন্যান্য পোশাকসামগ্রী। বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।অভিযানে অংশ নেওয়া সৈনিক আব্দুল হামিদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে এবং অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সেনা কর্মকর্তা মেজর মোবিন বলেন, জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পণ্যগুলো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হবে।অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেট নগরীতে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

সিলেট নগরীতে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

সিলেটে ঈদুল আজহার জামায়াত: কখন, কোথায় অনুষ্ঠিত হবে

সিলেটে ঈদুল আজহার জামায়াত: কখন, কোথায় অনুষ্ঠিত হবে

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন