সিলেট

পর্তুগালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৩:১৯ পিএম

পর্তুগালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত

পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের যুবক মাহবুবুল আলম। শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের নান্না মিয়ার ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে পরিবারসহ লিসবনে বসবাস করে আসছিলেন এবং স্থানীয়ভাবে একটি ব্যবসা পরিচালনা করতেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন পরিবার সূত্রে জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তা লুটের চেষ্টা করে। বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।

পরে পুলিশ এসে মাহবুবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মাহবুবুলের পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটকে অপরাধমুক্ত করতে অভিযান জোরদার, দুই দিনে গ্রেফতার ৭৮ জন

সিলেটকে অপরাধমুক্ত করতে অভিযান জোরদার, দুই দিনে গ্রেফতার ৭৮ জন

সিলেটে সেনা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সেনা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব নিচ্ছেন আরিফ

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব নিচ্ছেন আরিফ

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন