সিলেট

সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট অপারেট করবে বাংলাদেশ বিমান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট অপারেট করবে বাংলাদেশ বিমান

আগামী ১৪ মে সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এই ফ্লাইটগুলোর মাধ্যমে দুই হাজার ৮০ জন হজযাত্রী সৌদি আরব পবিত্র হজ পালনে যাবেন।

বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটটি ১৪ মে বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা হবে। পরবর্তী সময়ে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে আরও চারটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ছাড়বে।

এছাড়া, এবারের হজ ফ্লাইটে “রোড টু মক্কা” কর্মসূচির আওতায় ঢাকা থেকে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে, তবে সিলেট থেকে যাত্রীরা সৌদি আরবে পৌঁছে সেখানেই ইমিগ্রেশন সম্পন্ন করবেন।

সিলেট অঞ্চলের হজযাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এবং তাদের দুর্ভোগ কমাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, “সৌদি সরকার হজযাত্রীর সংখ্যা প্রতিটি ট্রাভেল এজেন্সিতে এক হাজার জন বেঁধে দিয়েছে, যা ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও জানান, যদি লাইসেন্স প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ থেকে ৫০০ জনের মধ্যে সীমাবদ্ধ করা যায়, তবে তা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হবে।

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু জানিয়েছেন, সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনা হওয়ায় হজযাত্রীদের জন্য যাতায়াত সহজ হবে। এছাড়া, মদীনা থেকে সরাসরি সিলেট ফ্লাইট পরিচালনা করার জন্য বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বর্তমানে সিলেটে সরকারিভাবে হজযাত্রী নিবন্ধনকারী ৩৩ জন ব্যক্তি রয়েছেন। বিভিন্ন হজ এজেন্সি যেমন ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সিপার এয়ার সার্ভিস, আল মনসুর এয়ার সার্ভিস, রাব্বানী অ্যাভিয়েশন সার্ভিসেস, আবাবিল এয়ার সার্ভিসসহ আরও কিছু প্রতিষ্ঠান হজযাত্রী সংগ্রহে সমন্বয়ক হিসেবে কাজ করছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটের ৫টিসহ ১৭টি পাথর কোয়ারির ইজারা স্থগিত

সিলেটের ৫টিসহ ১৭টি পাথর কোয়ারির ইজারা স্থগিত

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, ডেঙ্গু শনাক্ত ২৪

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, ডেঙ্গু শনাক্ত ২৪

শীতের সবজির কমছে না দাম

শীতের সবজির কমছে না দাম

সুরমায় আবর্জনা ফেলার দায়ে সিসিকের ৩ কর্মী বরখাস্ত

সুরমায় আবর্জনা ফেলার দায়ে সিসিকের ৩ কর্মী বরখাস্ত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন