সিলেট

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতনবঞ্চিতদের অবস্থান কর্মসূচী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩২ এএম

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতনবঞ্চিতদের অবস্থান কর্মসূচী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতনবঞ্চিতদের অবস্থান কর্মসূচী

১১তম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক বেতনবঞ্চিত কর্মকর্তা-কর্মচারী।
সোমবার (২১ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দুই বছরের বেশি সময় ধরে তারা বিনা ভেতন-ভাতায় কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. এনায়েত হোসেন আশ্বাস দিয়ে তাদের দুবছর কাজ করিয়েছেন। সরকার পরিবর্তনের পর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন এনায়েত। একই বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগ দেন অধ্যাপক ডা. ইসমাইল হোসেন পাটোয়ারি। তিনি যোগদানের পর গত ১৬ মার্চ উপাচার্যের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন ১১তম সিন্ডিকেটে গঠিত নিয়োগ কমিটির সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
এরপর ২৩ মার্চ উপাচার্য ১২তম সিন্ডিকেট ডাকেন। এ সিন্ডিকেটের পর থেকে উপাচার্য চৌহাট্টাস্থ কার্যালয়ে অফিস করেননি।
এর আগে গত শনিবার মংবাদ সম্মেলন করে উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ ‘সমন্বয়ক’ পরিচয়ধারীসহ দুজন আটক

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ ‘সমন্বয়ক’ পরিচয়ধারীসহ দুজন আটক

সিলেটে হাজারো মানুষের কর্মসংস্থান পাথর মিল জোন উচ্ছেদ নয়: সাবেক মেয়র আরিফ

সিলেটে হাজারো মানুষের কর্মসংস্থান পাথর মিল জোন উচ্ছেদ নয়: সাবেক মেয়র আরিফ

সিলেটে জুতা দোকানে লুটপাট: আরও দুই যুবক আটক

সিলেটে জুতা দোকানে লুটপাট: আরও দুই যুবক আটক

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারে মাঝে ঈদ উপহার নিয়ে এনসিপির ব্যারিষ্টার জুনেদ

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারে মাঝে ঈদ উপহার নিয়ে এনসিপির ব্যারিষ্টার জুনেদ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন