লিড নিউজ

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

সিলেটের মোগলাবাজারে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশন অতিক্রম করার মাধ্যমে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মীদের যৌথ প্রচেষ্টায় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। উদয়ন এক্সপ্রেস উদ্ধারের কাজ এখনো চলমান।”

ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৭ কোটি ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৭ কোটি ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

তারেক রহমানের দেশে ফেরা আপাতত নয়: নেপথ্যে পাঁচ কারণ

তারেক রহমানের দেশে ফেরা আপাতত নয়: নেপথ্যে পাঁচ কারণ

ওসমানী মেডিকেলে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা—ঘুষ দিলে তবে মিলছে বেড!

ওসমানী মেডিকেলে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা—ঘুষ দিলে তবে মিলছে বেড!

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন