সিলেট

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারে মাঝে ঈদ উপহার নিয়ে এনসিপির ব্যারিষ্টার জুনেদ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০২:৫৯ এএম

সিলেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারে মাঝে ঈদ উপহার নিয়ে এনসিপির ব্যারিষ্টার জুনেদ

সিলেট জেলার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে ঈদ উপহার প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

শনিবার (২৯ মার্চ) তিনি গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাতজনের পরিবারের সদস্যরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, তাদের সন্তানরা এ ঈদ পরিবারের সঙ্গে কাটানোর কথা ছিল, কিন্তু দেশের জন্য জীবন দিয়ে গেছেন।

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, “শহীদ ভাইদের পরিবারের পাশে থাকাটাও আমাদের ঈদের খুশির অংশ। খুনিদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং শহীদ পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ রুবেল, নুরুল হক, বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, ছাত্রনেতা সালমান খুরশেদ, আলি ওহি প্রমুখ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট

১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু

শাবিপ্রবিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তাল ক্যাম্পাস

শাবিপ্রবিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তাল ক্যাম্পাস

রমজানে অফিস টাইম ৯টা থেকে সাড়ে ৩ টা

রমজানে অফিস টাইম ৯টা থেকে সাড়ে ৩ টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন