ঢাকা

স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক

রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন জুয়েল রানা নামের এক যুবক। রোববার (১৬ নভেম্বর) উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা ওই গ্রামের মো. সোলেমান শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের জেরে একই ইউনিয়নের এক তরুণীকে বিয়ে করেন জুয়েল। দাম্পত্য জীবনে তারা একটি ছেলে সন্তানের বাবা–মা হন। বিয়ের পর জীবিকার তাগিদে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান।

প্রবাসে থাকাকালীন স্ত্রী পরকীয়ায় জড়িত—এমন অভিযোগ উঠে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বিবাদও হয়। পরে গত ১২ নভেম্বর দেশে ফিরে ১৬ নভেম্বর স্ত্রীকে তালাক দেন জুয়েল।

তালাকের পর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম। আল্লাহ যেন আগামী দিনগুলো সহজ করে দেন এবং সমস্যা মোকাবিলার তৌফিক দান করেন।”

আরও একটি অংশে তিনি উল্লেখ করেন, “জীবনের ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে এতদিন খেসারত দিতে হয়েছে। আল্লাহর রহমতে এখন সেই সমস্যার সমাধান আল্লাহ নিজেই করে দিয়েছেন।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে ক্ষোভ প্রকাশ যুবকের

বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে ক্ষোভ প্রকাশ যুবকের

পুলিশের সামনেই ছাত্রলীগ–যুবলীগের মিছিল, দায়ে এসআই ক্লোজড

পুলিশের সামনেই ছাত্রলীগ–যুবলীগের মিছিল, দায়ে এসআই ক্লোজড

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন