বরিশাল

দোকানে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

দোকানে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা

বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আশোকাঠি কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আরিফ মিয়া। তিনি রাজধানীর উত্তরখান এলাকার আক্কাস আলীর ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানান, সকালে তাঁর বিকাশ এজেন্ট দোকানে এক ব্যক্তি ঢুকে একটি নম্বরে ১০ হাজার টাকা পাঠাতে বলেন। জুয়েল নগদ অর্থ দেখতে চাইলে ওই ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখিয়ে টাকা পাঠানোর জন্য চাপ দেয়।

হঠাৎ এমন পরিস্থিতিতে জুয়েল সরদার চিৎকার করলে পাশের দোকানদার ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারী আরিফকে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, “অভিযুক্ত আরিফের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল থেকে আরো

নারী ও এক পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি

নারী ও এক পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন