বরিশাল

মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ছাত্রদল কর্মী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ছাত্রদল কর্মী

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। তাঁর মরদেহ বর্তমানে শের-ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের সবাইকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া-না–পাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ থেকেই সংঘর্ষ এবং পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল থেকে আরো

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

পটুয়াখালীতে চা-বিস্কুট খাইয়ে জামাইকে কোদাল মেরে হত্যা, শ্বশুর পলাতক

পটুয়াখালীতে চা-বিস্কুট খাইয়ে জামাইকে কোদাল মেরে হত্যা, শ্বশুর পলাতক

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন