তথ্যপ্রযুক্তি

মধ্যপ্রাচ্যে তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

মধ্যপ্রাচ্যে তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়েছে যে ইরান তার সামরিক তৎপরতার পরিধি বাড়াচ্ছে।

কাতারের রাজধানী দোহা সফরকালে তিনি বলেন, ইরান পরিকল্পিতভাবে আক্রমণের বিস্তার ঘটাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

জন হিলি আরও জানান, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পাশাপাশি কাতারে মোতায়েন থাকা ব্রিটিশ ‘টাইফুন’ যুদ্ধবিমানের কার্যক্রমও অব্যাহত থাকবে।

উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য তার অংশীদারদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ব্রিটিশ সামরিক বাহিনীর একটি শক্তিশালী অংশ ইতোমধ্যে মধ্যপ্রাচলের আকাশ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিলি কোনো বিতর্কে না গিয়ে যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ ও অনন্য মিত্র হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতেই যুক্তরাজ্যের এই পদক্ষেপ। একই সঙ্গে এর মাধ্যমে অঞ্চলটিতে নিজেদের প্রভাব ও সক্রিয় উপস্থিতি বজায় রাখার বার্তাও দিয়েছে দেশটি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান

আজ পবিত্র জুমাতুল বিদা: রমজান মাসের শেষ শুক্রবারে ইবাদত ও মোনাজাত

আজ পবিত্র জুমাতুল বিদা: রমজান মাসের শেষ শুক্রবারে ইবাদত ও মোনাজাত

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন