তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে ওপেনএআই

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপন কেবল ফ্রি ও নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। তবে প্রিমিয়াম বা পেইড ব্যবহারকারীরা আপাতত বিজ্ঞাপনমুক্ত সুবিধা পাবেন।

ওপেনএআইয়ের মতে, চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ার ফলে এর পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই ব্যয় সামাল দিতে এবং টেকসই আয়ের পথ তৈরি করতেই বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, পরীক্ষামূলক পর্যায়ে বিজ্ঞাপন কার্যক্রম সফল হলে ভবিষ্যতে অন্যান্য দেশেও এবং আরও বিস্তৃত পরিসরে এই ব্যবস্থা চালু করা হতে পারে। তবে বিজ্ঞাপন যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, সে বিষয়েও সতর্ক নজর রাখা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

স্কটল্যান্ডে বিদ্যুৎ সস্তা করার পরিকল্পনা বাতিল করলেন জ্বালানিমন্ত্রী মিলিব্যান্ড

স্কটল্যান্ডে বিদ্যুৎ সস্তা করার পরিকল্পনা বাতিল করলেন জ্বালানিমন্ত্রী মিলিব্যান্ড

ইউটিউবে ১ মিলিয়ন ভিউ = কত টাকা আয়?

ইউটিউবে ১ মিলিয়ন ভিউ = কত টাকা আয়?

হোয়াটসঅ্যাপে এবার মেটা এআইয়ের সঙ্গে রিয়েল টাইম ভয়েস চ্যাট

হোয়াটসঅ্যাপে এবার মেটা এআইয়ের সঙ্গে রিয়েল টাইম ভয়েস চ্যাট

শত শত চাকরি ঝুঁকিতে ফেলছে টিকটকের এআই ব্যবস্থাপনা

শত শত চাকরি ঝুঁকিতে ফেলছে টিকটকের এআই ব্যবস্থাপনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন