তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিল এনবিআর

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিল এনবিআর

মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে তাদের ব্যবহৃত উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে শুল্ক হ্রাস পেয়েছে ৫০ শতাংশ।

এ দুটি প্রজ্ঞাপন কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। পাশাপাশি একই মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম প্রায় ১ হাজার ৫০০ টাকা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি ও মোবাইল ফোন সংযোজন শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালে থাকবে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

হোয়াটসঅ্যাপেই আয়: ঘরে বসে অর্থ উপার্জনের সহজ উপায়

হোয়াটসঅ্যাপেই আয়: ঘরে বসে অর্থ উপার্জনের সহজ উপায়

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর: একই খরচে মিলবে তিনগুণ গতি

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর: একই খরচে মিলবে তিনগুণ গতি

কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার

কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার

হোয়াটসঅ্যাপ ক্লোন করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ, সতর্ক থাকার কৌশল জানুন

হোয়াটসঅ্যাপ ক্লোন করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ, সতর্ক থাকার কৌশল জানুন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন