তথ্যপ্রযুক্তি

অবৈধ মোবাইল বন্ধে বিটিআরসির অভিযান, এসএমএসে জানা যাবে ফোন বৈধ কি না

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম

অবৈধ মোবাইল বন্ধে বিটিআরসির অভিযান, এসএমএসে জানা যাবে ফোন বৈধ কি না

দেশে অবৈধ পথে আসা ও নকল আইএমইআই যুক্ত মোবাইল ফোন ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের নতুন উদ্যোগের ফলে অনুমোদিত নয় এমন ফোনে শিগগিরই কোনো মোবাইল সিম কাজ করবে না।

বিটিআরসি জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা সহজেই এসএমএস বা অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল ফোনের বৈধতা যাচাই করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে যাচাই করতে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে ফোনের ১৫ সংখ্যার আইএমইআই নম্বর জেনে নিতে হবে। এরপর *16161# নম্বরে ডায়াল করে প্রাপ্ত বক্সে ওই আইএমইআই নম্বরটি লিখে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির অবস্থা জানিয়ে দেওয়া হবে— সেটি Valid, Invalid নাকি Clone

এছাড়া বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে ‘Verify IMEI’ অপশনে আইএমইআই নম্বর প্রবেশ করিয়েও ফোনের বৈধতা যাচাই করা যাবে।

বিটিআরসি জানায়, অবৈধ ফোন ব্যবহার করলে সেটিতে কোনো সিমকার্ড কাজ করবে না। ফলে কল, এসএমএস ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাবে। এছাড়া এসব ডিভাইসের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।

সংস্থাটি গ্রাহকদের পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করে নিতে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে কেনা ফোনের ক্ষেত্রে ফোনের বাক্স ও ডিভাইসের আইএমইআই নম্বর মিলিয়ে দেখা জরুরি বলে জানিয়েছে বিটিআরসি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

বাস-ট্রেনে হেডফোন ব্যবহার করার অনুরোধ

বাস-ট্রেনে হেডফোন ব্যবহার করার অনুরোধ

গণমাধ্যমের আদলে স্যাটায়ার পেজ বিভ্রান্তি ছড়াচ্ছে

গণমাধ্যমের আদলে স্যাটায়ার পেজ বিভ্রান্তি ছড়াচ্ছে

মাওলানা মামুনুল হক ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন

মাওলানা মামুনুল হক ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন

ফেসবুক আইডি বা পেজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সাধারণ কারণ

ফেসবুক আইডি বা পেজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সাধারণ কারণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন