তথ্যপ্রযুক্তি

মাওলানা মামুনুল হক ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

মাওলানা মামুনুল হক ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ নিয়ে তিনি সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ অনেকবার রিমুভ বা সাসপেন্ড করা হয়েছে। ফলে তিনি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তিনি জানান, গত কয়েক মাস ধরে তার নাম, বক্তব্য ও ছবি ফেসবুকে অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন, অনেক ব্যক্তি ও পোর্টালও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা তাদের মানসিক যন্ত্রণা ও পেশাগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, আইন মেনে জিডি করেছেন এবং আশা প্রকাশ করেন মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারমূলক সিদ্ধান্ত নেবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

রোববার রাতে চন্দ্রগ্রহণ: কীভাবে উপভোগ করবেন রক্তিম চাঁদের এই দৃশ্য?

রোববার রাতে চন্দ্রগ্রহণ: কীভাবে উপভোগ করবেন রক্তিম চাঁদের এই দৃশ্য?

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

যুক্তরাজ্যে ‘ডিজিটাল ব্ল্যাকআউট’ বন্ধ তিন মোবাইল নেটওয়ার্ক

যুক্তরাজ্যে ‘ডিজিটাল ব্ল্যাকআউট’ বন্ধ তিন মোবাইল নেটওয়ার্ক

ব্লুটুথ নাকি তারযুক্ত—কোন হেডফোন বেশি কার্যকর?

ব্লুটুথ নাকি তারযুক্ত—কোন হেডফোন বেশি কার্যকর?

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন