খেলা

অলিম্পিক ক্রিকেটে অংশ নেবে ৬টি দল, বাংলাদেশের কপাল পুড়তে পারে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম

অলিম্পিক ক্রিকেটে অংশ নেবে ৬টি দল, বাংলাদেশের কপাল পুড়তে পারে

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে নতুন পাঁচটি ইভেন্টের একটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তখন ঠিক করা হয়নি কোন মাপকাঠির ভিত্তিতে দল নির্বাচন করা হবে এবং কতগুলি দল অংশ নেবে।

অলিম্পিকে ক্রিকেটের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। বুধবার অলিম্পিকের অফিসিয়াল প্রোগ্রাম প্রকাশ করে জানানো হয়, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ছেলে ও মেয়ে উভয় বিভাগে ৬টি করে দল অংশ নিতে পারবে। প্রতিটি দলকে ১৫ সদস্যের স্কোয়াড তৈরি করতে হবে, ফলে সব মিলিয়ে ৯০ জন অ্যাথলেট ক্রিকেট ইভেন্টে খেলবে।

তবে এই ৬টি দল কীভাবে নির্বাচিত হবে, তা এখনও স্পষ্ট নয়। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি এই ইভেন্টে অংশ নেবে, তবে স্লট ফাঁকা থাকে মাত্র ৫টি। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় শতাধিক দেশ টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলে, এবং এসব দেশগুলির মধ্যে কিভাবে দল নির্বাচন হবে, সে বিষয়ে কোন নিশ্চিততা নেই।

বিশেষ প্রশ্ন উঠেছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো নিয়ে। এই অঞ্চলের দেশগুলো অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে আলাদাভাবে অংশ নেয়, তাই এখানে কোন দেশটি প্রতিনিধিত্ব করবে, তা এখনও অজানা। তবে, ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হলে, ক্যারিবিয়ান অঞ্চল থেকে বার্বাডোস অংশ নেয়, যা একটি দৃষ্টান্ত হতে পারে।

আইসিসি যখন ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সুপারিশ করে যে, ৬টি দল নিয়ে এই ইভেন্ট আয়োজন করা হোক। এই সুপারিশের ভিত্তিতে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্ত এই বছরেই জানানো হবে।

তবে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন হলে, অলিম্পিকে বাংলাদেশের কপাল পুড়তে পারে। ছেলে এবং মেয়ে উভয় বিভাগেই বাংলাদেশ বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছে। এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলোরও র‍্যাঙ্কিংয়ে অবস্থান সেরা ছয়ের বাইরে। পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—এই তিনটি দলও অলিম্পিকে অংশ নিতে পারবে না। তবে ভারত উভয় বিভাগে সুযোগ পেতে পারে।

অলিম্পিকে ক্রিকেট আসরের ইতিহাসে এটি দ্বিতীয়বার হবে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট ছিল একটি ইভেন্ট, যেখানে ব্রিটেন এবং ফ্রান্সের দুটি দল অংশ নেয়। ওই ম্যাচে ব্রিটেন জয়লাভ করেছিল ১৫৮ রানে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেললেন ফুটবলাররা

ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেললেন ফুটবলাররা

আইপিএলসহ টিভিতে যা দেখবেন আজ

আইপিএলসহ টিভিতে যা দেখবেন আজ

জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন আজমতউল্লাহ ওমরজাই

জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন আজমতউল্লাহ ওমরজাই

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর আদেশ

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর আদেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন