খেলা

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো

রাজধানীর পূর্বাচলে নির্মিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড’।

সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড’ রাখা হয়েছে।”

এই সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ড বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি, স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।

এছাড়া, প্রধান কোচ ফিল সিমন্স এবং সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী বিসিবি।

উল্লেখ্য, গত বছর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছিলেন যে, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম এবং নকশা পরিবর্তন করা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

পিএসএলে খেলার অনুমতি চেয়েছেন সাকিব আল হাসান

পিএসএলে খেলার অনুমতি চেয়েছেন সাকিব আল হাসান

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী

ড্র করে সিরিজ হারল বাংলাদেশ ‘এ’ দল

ড্র করে সিরিজ হারল বাংলাদেশ ‘এ’ দল

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন