খেলা

বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত সমিত সোম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২৫, ০৪:৫২ পিএম

বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত সমিত সোম

বাংলাদেশ ফুটবলে নতুন করে আশা জাগাচ্ছেন বিদেশে বেড়ে ওঠা প্রতিভাবান খেলোয়াড়রা। তাদেরই একজন কানাডা জাতীয় দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার সমিত সোম। আসন্ন জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরু থেকেই চেষ্টা করছিল সমিতকে দলে ভেড়ানোর জন্য। তবে এর জন্য প্রয়োজন ছিল বেশ কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার, কারণ তিনি এর আগে কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শুরুতে তার সিঙ্গাপুর ম্যাচে অংশ নেওয়া নিয়ে সংশয় থাকলেও বাফুফের নিরলস প্রচেষ্টায় সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে দ্রুতই।

ভিডিও বার্তার মাধ্যমে বৃহস্পতিবার (৮ মে) বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন সমিত। তিনি বলেন, “আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য খুবই সম্মানের। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যারা আমাকে এই পথচলায় সহায়তা করেছেন।”

সমিত সোমের পূর্বপুরুষের ভিটা সিলেটে। সেই সূত্র ধরেই বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। ২০ এপ্রিল জন্মনিবন্ধন, ১ মে কানাডার ছাড়পত্র, ৫ মে পাসপোর্ট ও ৬ মে ফিফার অনুমোদন পাওয়ার পর তার পথ পুরোপুরি খুলে যায়।

১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কানাডার আলবার্টায় জন্ম নেওয়া সমিতের ফুটবল যাত্রা শুরু হয় এফসি এডমন্টন থেকে। এরপর খেলেছেন মট্রিল ইমপ্যাক্টে, যেখানে থাকাকালীন ২০২০ সালে কানাডার জাতীয় দলে অভিষেক হয় তার। বর্তমানে তিনি কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির নিয়মিত সদস্য। ফুটবলের পাশাপাশি পড়াশোনাতেও কৃতিত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার—কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন তিনি।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশ দলে তার অভিষেক হওয়ার কথা। মাঝমাঠে ইংল্যান্ডে বেড়ে ওঠা আরেক বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর সঙ্গে সমিতের জুটি নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

আজকের খেলার টিভি সম্প্রচার সূচি – ১৩ এপ্রিল ২০২৫

আজকের খেলার টিভি সম্প্রচার সূচি – ১৩ এপ্রিল ২০২৫

আইপিএলসহ টিভিতে যা দেখবেন আজ

আইপিএলসহ টিভিতে যা দেখবেন আজ

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন