ধর্ম

আয়েশা (রা.): ইসলামের এক অতুলনীয় জ্ঞানের ভাণ্ডার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২৫, ০৫:১৯ পিএম

আয়েশা (রা.): ইসলামের এক অতুলনীয় জ্ঞানের ভাণ্ডার

হজরত আয়েশা (রা.) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয়তমা স্ত্রী, ইসলামের এক অমূল্য রত্ন ও জ্ঞানের বিশাল ভাণ্ডার। তিনি প্রায় ছয় লক্ষ হাদিস এবং সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। মহানবী (সা.) তাঁর সম্পর্কে বলেন, “তোমরা আয়েশা থেকে তোমাদের দ্বীনের অর্ধেক শিখে নাও।”—এই বাণীই তাঁর জ্ঞান ও মর্যাদার প্রতিফলন।

নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা

ইসলামের সোনালি যুগে নারীরা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, কবিতা ও সমাজচর্চায়ও ছিলেন পুরুষদের সমকক্ষ। আয়েশা (রা.) ছিলেন সেই যুগের নারীদের পথিকৃত। তিনি পুরুষ ও নারী উভয়ের শিক্ষাদানে ভূমিকা রেখেছেন।

হাদিস শাস্ত্রে অবদান

আয়েশা (রা.) হাদিস শাস্ত্রে অন্যতম প্রধান রাবিয়া হিসেবে স্বীকৃত। তাঁর বর্ণিত হাদিস সংখ্যা ২,২১০টি। নবীজি (সা.)-এর ইন্তেকালের পর অনেক সাহাবি দ্বীনের জটিল বিষয়ে তাঁর শরণাপন্ন হতেন। আবু মূসা আশআরী (রা.) বলেন, “সাহাবিগণ যখন কোনো বিষয়ে সন্দিহান হতেন, তখন আয়েশা (রা.)-এর কাছেই জিজ্ঞেস করতেন। তিনি সর্বদা কোনো না কোনো প্রমাণ হাজির করতেন।”

ফতোয়া ও ব্যাখ্যায় পারদর্শিতা

আয়েশা (রা.) ছিলেন ইসলামী আইন (ফিকহ), আয়াতের শানে নুযুল এবং ফরজ বিধান সম্পর্কে অত্যন্ত জ্ঞানসম্পন্ন। খলিফা ওমর (রা.) ও ওসমান (রা.)-এর শাসনকালেও তিনি নিয়মিত ফতোয়া দিতেন।

সাহাবিয়াতদের মধ্যে বিশেষ স্থান

উম্মে সালমা (রা.), হাফসা (রা.), উম্মে হাবিবা (রা.)-সহ আরও অনেক সাহাবিয়া হাদিস ও ইসলামী জ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। উম্মে দারদা, উম্মে আতিয়া, হাফসা বিনতে সিরীন প্রমুখ নারীদের উদাহরণ থেকে বোঝা যায়, নারী সাহাবিরাও ছিলেন ইসলামি জ্ঞানের অন্যতম ধারক ও বাহক।

আয়েশা (রা.)-এর বহুমাত্রিক প্রতিভা

ওরওয়া (রহ.) বলেন, আয়েশা (রা.) ছিলেন ফিকহ, কবিতা, চিকিৎসা এবং আরব বংশানুক্রম সম্পর্কেও বিশেষজ্ঞ। চিকিৎসাশাস্ত্রে তাঁর দক্ষতার উৎস সম্পর্কে আয়েশা (রা.) বলেন, “নবীজি (সা.)-এর অসুস্থতার সময় আরব-অনারব চিকিৎসকদের পাঠানো পথ্য আমি শিখে নিয়েছি।”

চূড়ান্ত স্বীকৃতি

ইমাম জুহরী (রহ.) বর্ণনা করেন, “যদি উম্মতের সব নারীর জ্ঞান একত্র করা হয়, তবে আয়েশা (রা.)-এর জ্ঞান সবার চেয়ে ভারী হবে।” — (তাবারানী কাবীর)

আয়েশা (রা.)-এর মতো নারীর অবদান শুধুমাত্র হাদিস শাস্ত্রেই সীমাবদ্ধ ছিল না; বরং তিনি ছিলেন একজন চিন্তাবিদ, শিক্ষক ও আলোকবর্তিকা। তাঁর জীবনী নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে চিরকাল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

হজ শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি

জায়নামাজে কাবাঘরের ছবি থাকলে সেখানে পা পড়লে গোনাহ হবে কি?

জায়নামাজে কাবাঘরের ছবি থাকলে সেখানে পা পড়লে গোনাহ হবে কি?

মহাকাশ থেকেও দৃশ্যমান পবিত্র কাবা

মহাকাশ থেকেও দৃশ্যমান পবিত্র কাবা

বিদায়ের দুয়ারে সংযমের মাস রমজান

বিদায়ের দুয়ারে সংযমের মাস রমজান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন