রাজনীতি

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকার সন্ত্রাসী ও ভূমি খেকো হিসেবে পরিচিত আওয়ামীলীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ (৫০)-কে ১২ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া মিসবাউল ইসলাম কয়েস সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধিন শরীফগঞ্জ, বসন্তপুর গ্রামের মৃত নিমার আলী ও মোছাম্মৎ হোসনে আরা বেগম এর ছেলে। সে বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধিন বড়শলার ফরিদাবাদস্থ হোল্ডিং-২ এর আহমদ হাউজিং, ব্লক- ডি, রোড নং- ৪ এর বাসিন্দা।
এসএমপি সিলেটের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ, এসআই (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সহ একদল পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন নগরীর জিন্দাবাজার এলাকায় বিশেষ অভিযান একাধিক মামলার এজহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ গ্রেফতার করে। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, মাননীয় আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
জানা যায়, আসামী মিসবাউল ইসলাম উরফে কয়েছ ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-২০, তারিখ- ১২ ফেব্রুয়ারি-২০২৫; জি আর নং-৮৪, ২। এফআইআর নং-৩৪, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪; জি আর নং-৪৭৩, ৩। এফআইআর নং-১০, তারিখ- ০৫ অক্টোবর-২০২৪; জি আর নং-৪৪৯, ৪। এফআইআর নং-৭, তারিখ- ০৪ সেপ্টেম্বর-২০২৪; জি আর নং-৪০৬, ৫। এফআইআর নং-৩৪, তারিখ- ২৮ আগস্ট-২০২৪; জি আর নং-৩৮৯, ৬। এফআইআর নং-২২, তারিখ- ২৩ আগস্ট-২০২৪; জি আর নং-৩৭৭, ৭। এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-৩, তারিখ- ৭ নভেম্বর, ২০২৪; জি আর নং-১৮৮, দণ্ডবিধি-১৮৬০; তৎসহ ৩/৪ বিষ্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর এজাহারনামীয় আসামী।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

পরবর্তী কর্মসূচি ঘোষণা করলো হাসনাত আব্দুল্লাহ

পরবর্তী কর্মসূচি ঘোষণা করলো হাসনাত আব্দুল্লাহ

ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে বোন উজমা খান

ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে বোন উজমা খান

তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

সিলেট থেকে ২০০ বাসে ঢাকায় যাবেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী

সিলেট থেকে ২০০ বাসে ঢাকায় যাবেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন