রাজনীতি

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন করেন এবং তার ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৪০ কোটি টাকার মতো অস্বাভাবিক লেনদেন করেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

তার স্ত্রী সালমা ওসমানও স্বামীর সহায়তায় ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

এছাড়া তাদের ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আলাদাভাবে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল নজরুল: রিজভী

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল নজরুল: রিজভী

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই ‘সিআরআই’ অফিস, গোপনে চলছে বিশেষ কার্যক্রম

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই ‘সিআরআই’ অফিস, গোপনে চলছে বিশেষ কার্যক্রম

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে মার্কিন দূতাবাসের ব্যাখ্যা

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে মার্কিন দূতাবাসের ব্যাখ্যা

সাদিক খানকে থামাতে উপ-প্রধানমন্ত্রীর কৌশল: মেয়র থাকা অবস্থায় এমপি হওয়া যাবে না

সাদিক খানকে থামাতে উপ-প্রধানমন্ত্রীর কৌশল: মেয়র থাকা অবস্থায় এমপি হওয়া যাবে না

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন