রাজনীতি

হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৫:২৬ পিএম

হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অধস্তন আদালতের দেওয়া ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। বুধবার সকালে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। পাশাপাশি, ডা. জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে এবং নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে।

ডা. জোবাইদার আইনজীবী এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. জোবাইদা রহমান জামিনে থাকবেন। এছাড়া, মঙ্গলবার হাইকোর্ট ডা. জোবাইদা যে ৫৮৭ দিন পর আপিল করেছিলেন, তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেছে।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান এবং জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে, ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।

তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ অক্টোবর, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর, ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করার জন্য ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই ‘সিআরআই’ অফিস, গোপনে চলছে বিশেষ কার্যক্রম

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই ‘সিআরআই’ অফিস, গোপনে চলছে বিশেষ কার্যক্রম

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন