অন্যান্য

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

Newsdesk

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:৪৬ পিএম

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।হারুনের শ্বশুর সোলায়মানের সম্পদ জব্দের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার ঘনিষ্ঠদের অন্যতম তার শ্বশুর মো. সোলায়মান। তিনি হারুন অর রশীদের সহযোগী হিসেবে কাজ করেন এবং তার নামে-বেনামে, দেশে-বিদেশে অনেক সম্পদ রয়েছে, যা হারুন অর রশীদের বেনামি সম্পদ হওয়ার সম্ভাবনা রয়েছে।শাহরিয়ারের আবেদনে বলা হয়, তদন্তকালে দেখা যায় যে, আসামি এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার এবং আসামি মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারের অপরাধে প্রত্যক্ষ সহায়তা করায় মামলা রুজু করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

সিলেটে র‌্যাবের অভিযান  ইয়াবাসহ আটক ৫ জন

সিলেটে র‌্যাবের অভিযান ইয়াবাসহ আটক ৫ জন

গোয়াইনঘাটে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

গোয়াইনঘাটে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন