অন্যান্য

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

Icon

Newsdesk

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৭:৩৫ এএম

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

মধ্যরাতেও শাহবাগে অবস্থান করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা। শুক্রবার (৯ মে) রাত ২ টা নাগাদ শাহবাগ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, শাহবাগের সড়কের ওপর একটি স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, নাটক ও গান প্রদর্শন করা হচ্ছে। এসময় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, নাগরিক পার্টির জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, সদস্য সচিব আশরাফ মাহদী, মাহিন সরকার, যুগ্ম মুখ্য সমম্বয়কারী আব্দুল হান্নান মাসউদ এবং দক্ষিণাঞ্চলের সংগঠক হামযা মাহবুবকে দেখা গেছে।এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতাকর্মী শাহবাগে উপস্থিত রয়েছেন।এর আগে রাত ১১টায় এক সংবাদ সমেলনে অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।এছাড়া আগামীকাল বিকেল ৩টায় গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি।  একইসাথে দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত করার ঘোষণা দিয়েছেন হাসনাত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

গোয়াইনঘাটে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

গোয়াইনঘাটে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

প্রবল ঝড়ো হাওয়া ও তুষারঝড় নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে ‘ঝড় ডেভ’

প্রবল ঝড়ো হাওয়া ও তুষারঝড় নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে ‘ঝড় ডেভ’

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন