অন্যান্য

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

Icon

Newsdesk

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ এএম

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

মালয়েশিয়ার পুচংয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।দেশটির স্থানীয় সময় বৃস্পতিবার (২৫ এপ্রিল) বিদেশিদের দ্বারা পরিচালিত ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয়, সাজসজ্জা, গাড়ি ধোয়া ও পোশাক বিক্রি করা হতো।পুত্রজায়ার জেআইএম সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের ৫৪ কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।আটকদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন নারী। যাদের মধ্যে থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন।আটকদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: জামায়াত নেতা

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: জামায়াত নেতা

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন